মৌলভীবাজারে আগুনে পুড়ে ছাঁই হলো দিনমজুর বাছিদ মিয়ার বসতঘর

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের কালিয়ারগাঁও গ্রামের দিনমজুর বাছিদ মিয়ার বসতঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। ঘরের আসবাপত্র, চাল,ডালসহ সবকিছুই পুড়ে গেছে এমনকি রান্না করার মতো আর কোনোকিছুই অবশিষ্ট রইলো না।

জানা যায়, শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় হঠাৎ করে ঘরের মধ্যে আগুন লেগে যায় , মুহূর্তেই আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে সারা ঘরে। আশে পাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করলেও কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি কয়েক মিনিটেই বসতঘরের সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়।

পরিবারের একমাত্র উপার্জনকারী বাছিদ মিয়া কাজকর্ম করে কিছু টাকা জমিয়ে রেখেছিলেন, স্বপ্ন দেখেছিলেন একটি সুন্দর ঘর বানিয়ে তার সন্তানদের ভবিষ্যতের জন্য রেখে যাবেন কিন্তু বিধিবাম সেই স্বপ্ন আর পূরণ হলো না। আগুন কেড়ে নিলো তার সকল স্বপ্ন ও ভাবনা। সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিত্তবানরা ঘর নির্মাণের জন্য সাহায্য সহযোগীতা করার জন্য বাছিদ মিয়া সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এব্যাপারে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি জানতে পেরেছি, ক্ষতিগ্রস্ত পরিবারটি আমাদের কাছে লিখিত আবেদন করলে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো।