রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বিল ধরমপুর এলাকার ধানক্ষেত থেকে ১১ বছর বয়সী স্কুলছাত্র আদিব আহনাফের ম*র*দে*হ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। আদিব বিল ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো।
সোমবার (২ মার্চ) সকালে স্থানীয়দের দেওয়া খবরে কর্ণহার থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।
রবিবার রাতে দাদা শামসুল হুদার সঙ্গে ধরমপুর জামে মসজিদে তারাবির নামাজ পড়তে বাড়ি থেকে বের হয় আদিব। রাতে সে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
সোমবার ভোরে স্থানীয় কয়েকজন কৃষক ধানক্ষেতে ম*র*দে*হ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পরিবারের দাবি, নিহতের পরনে পাঞ্জাবি ও প্যান্ট ছিল। প্যান্টের বেল্ট খুলে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হ*ত্যা করা হয়েছে।
কর্ণহার থানার ওসি হাবিবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।