মাত্র চারদিন আগেই বিয়ের কাজ সম্পন্ন করলেন। অথচ এরইমধ্যেই মা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রী রাশমিকা মন্দানা। জানালেন, সংসার ও সন্তান নিয়ে তিনি এখন থেকেই স্বপ্ন দেখছেন এবং মাতৃত্বকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মনে করেন তিনি।
বিয়ের পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাশমিকা তার এই অনুভূতির কথা ভাগ করে নেন। শুধু একটি নয়, একাধিক সন্তানের মা হওয়ার পরিকল্পনা রয়েছে তার। রাশমিকার মতে, সন্তান স্বামী ও স্ত্রীর মধ্যকার সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তোলে। মা হওয়ার পর সন্তানের নিরাপত্তাই হবে তার কাছে সবথেকে বড় অগ্রাধিকার। ক্যারিয়ার না কি সন্তান— এমন প্রশ্নের জবাবে রাশমিকা বেশ স্পষ্ট ধারণা দিয়েছেন।
বিনোদন জগতে কাজের কোনো ধরাবাঁধা সময় না থাকলেও তিনি সাফ জানিয়েছেন, মা হওয়ার পর তার কাছে সন্তানই হবে সবার আগে। সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত। এমনকি প্রয়োজনে পেশাগত জীবনে ছাড় দিতেও পিছপা হবেন না বলে ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।