ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যমজ ২ ভাই নিহত

ফরিদপুরের মধুখালীতে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনে কাটা পড়ে তায়েব শেখ (৪) ও আহমেদ শেখ (৪) নামে যমজ দুই ভাই নিহত হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে মধুখালীর নওয়াপাড়া ইউনিয়নের ভূষনা-লক্ষ্মণদিয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই ওই এলাকার ব্যবসায়ী আকাশ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, যমজ দুটি শিশু ট্রেনে কাটা পড়ে মারা গেছে বলে জেনেছি।