নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

জাস্টিস এবং ডেমোক্রেসি’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে।সমাজতন্ত্রের পরিবর্তে সামাজিক গণতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিস্থাপন করতে চায় দলটি।

আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নাইম আহমাদকে আহ্বায়ক ও আব্দুল আলিমকে সদস্যসচিব করে নতুন এই দলের আত্মপ্রকাশ হয়।

দলের আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, ৭২-এর সংবিধান বাতিল করে ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন এই দল কাজ করবে। এ ছাড়া বিচারের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যেন প্রহসন না হয়, সেটিও নিশ্চিত করার আশা ব্যক্ত করেন তিনি।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে মাসব্যাপী দলীয় কর্মসূচিও ঘোষণা করেছেন তিনি।