পবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরে নেতৃত্বে রেদোয়ান ও আশিকুর

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাখা কমিটির নতুন সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছে । সংগঠনটি ২০২৬ সালের জন্য এ নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

‎গত ৩ এপ্রিল, শুক্রবার রাতে পবিপ্রবি ছাত্রশিবিরের ফেসবুক পেইজের এই নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের ২০১৯-২০ সেশনের বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থী মোঃ রেদোয়ান। ফিশারিজ অনুষদের ২০২০-২১ সেশনের এম. কেরামত আলী হলের আবাসিক শিক্ষার্থী মোঃ আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছে।

‎পবিপ্রবি ছাত্রশিবিরের নব নির্বাচিত সভাপতি মোঃ রেদওয়ান বলেন, ‎“সংগঠনের আদর্শ, নৈতিকতা ও শৃঙ্খলার ভিত্তিতে ছাত্রসমাজের কল্যাণে কাজ করতে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। শিক্ষা, নৈতিক উন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমরা সক্রিয় ভূমিকা রাখবো। পূর্বের অর্জনকে ভিত্তি করে সমন্বয়ের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

‎সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান বলেন,
‎“বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। সেই ধারাবাহিকতায় আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা যথাযথভাবে পালনে আমরা সচেষ্ট থাকবো। আমরা আমাদের প্রাণের ক্যাম্পাস পবিপ্রবিকে শিক্ষা-বান্ধব, ছাত্র-বান্ধব, মাদকমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে কাজ করবো। একইসাথে শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে ছাত্রশিবির অগ্রণী ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।”

‎নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, তারা সংগঠনের আদর্শ বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করবেন এবং ক্যাম্পাসে ইতিবাচক, সহনশীল ও গঠনমূলক পরিবেশ তৈরিতে উদ্যোগ নেবেন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।