পাম্পের লাইনে দাঁড়ানো নিয়ে কথা-কাটাকাটি, ছুরিকাঘাতে আহত ৩

গাইবান্ধার পলাশবাড়ীতে জ্বালানি তেল নিতে লাইনে দাঁড়ানো নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে তিন জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কাওসার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২)। এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে (২৭) আটক করেছে পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।”