সারা দিন যে দোয়া বেশি বেশি পড়বেন

সারা দিনের ব্যস্ততা, দুশ্চিন্তা আর জীবনের নানা টানাপোড়েনের মধ্যে মানুষের মন অনেক সময় ক্লান্ত হয়ে পড়ে। ঠিক তখনই আল্লাহর স্মরণ—দোয়া—হয়ে ওঠে এক অদ্ভুত প্রশান্তির উৎস। দোয়া শুধু চাওয়ার ভাষা নয়, এটি বান্দা ও তার রবের মধ্যে এক গভীর সম্পর্কের সেতুবন্ধন।

দিনভর আমরা যত কাজই করি না কেন, যদি আমরা কাজের ফাঁকে ফাঁকে কিছু দোয়া পড়ি তাহলে তা আমাদের জন্য কতই না উত্তম হবে।

তাই অন্তত ছোট ছোট দোয়া পড়া উচিত, যেগুলো সারা দিন বেশি বেশি পড়লে মন প্রশান্ত হয়, গুনাহ মাফ হয় এবং জীবনে নেমে আসে রহমত ও বরকত। তেমনি একটি দোয়া হলো-

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ 

উচ্চারণ : রাব্বানা আতিনা ফিদ্ দুনইয়া হাসানাহ, ওয়াফিল আখিরাতি হাসানাহ, ওয়াকিনা আজাবান্নার।

অর্থ : হে আমার রব! আপনি আমাকে দুনিয়াতে সুখ দান করেন, আখেরাতেও সুখ দান করেন এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচান।’ (সুরা : বাকারা, আয়াত : ২০১‍)