ট্রাম্প একজন ‘মানসিক ভারসাম্যহীন’, তাকে পদচ্যুত করা দরকার: জন ব্রেনান

যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা প্রধান জন ব্রেনান বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে পদচ্যুত করার আহ্বান জানিয়েছেন। তিনি ট্রাম্পকে ‘মানসিকভাবে ভারসাম্যহীন’ বলে মন্তব্য করে বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে তাকে দায়িত্ব থেকে সরানো প্রয়োজন।

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে ব্রেনান দাবি করেন, ট্রাম্পের কিছু উসকানিমূলক বক্তব্য—বিশেষ করে ইরানকে ঘিরে মন্তব্য—বিশ্ব পরিস্থিতিকে ঝুঁকির মুখে ফেলছে। তার মতে, একজন প্রেসিডেন্টের এমন আচরণ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে।

ব্রেনান আরও বলেন, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী এমন পরিস্থিতির জন্যই প্রণয়ন করা হয়েছিল, যখন কোনো প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অযোগ্য হয়ে পড়েন। তার ভাষ্য অনুযায়ী, ট্রাম্পের আচরণ সেই ধরনের অযোগ্যতার ইঙ্গিত বহন করে।

উল্লেখ্য, বারাক ওবামা প্রশাসনের সময় সিআইএর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ব্রেনান। তার এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রে ট্রাম্পকে পদচ্যুত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সূত্র : দ্য গার্ডিয়ান