হাসপাতালে ভর্তি শেহনাজ গিল

হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শেহনাজ গিল। অভিনেত্রী লো-ব্লাড প্রেসারের সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। এর পরই তাকে দুরত হাসপাতালে ভর্তি করা হয়।

ইতিমধ্যেই অভিনেত্রীকে হাসপাতালে দেখতে গিয়েছেন করণ বীর মেহরা

সোশ্যাল মিডিয়াতে শেহনাজের শারীরিক অবস্থা সম্পর্কে জানান তিনি।
একটি ভিডিও পোস্ট করে তিনি দেখিয়েছেন এখন কেমন আছেন শেহনাজ। সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, ‘আপনারা সবাই শেহনাজের স্বাস্থ্যের জন্য প্রার্থনা করবেন। ওর স্বাস্থ্যের অবস্থা কী করেছে দেখুন

ভিডিওতে দেখা যায়, শেহনাজ হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন এবং তার চিকিৎসা চলছে। এ সময় করণের কথায় হেসে ওঠেন শেহনাজ। বলেন, ‘ও আমাকে হাসানোর চেষ্টা করছে।’

‘বিগ বস’-এ যোগদানের পর দর্শকের প্রিয় হয়ে উঠেন শেহনাজ গিল।

যদিও তার আগে অভিনেত্রী তার ক্যারিয়ার শুরু করেছিলেন পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি কলকাতাতেও নতুন পাঞ্জাবি ছবির শুটিং শেষ করে গেছে শেহনাজ। এই মুহূর্তে তার অসুস্থতার খবরে চিন্তিত তার ভক্তরা।