জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিজের গাওয়া গানের কপি প্রধান উপদেষ্টাকে দিলেন ডাচ রাষ্ট্রদূত

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিজের গাওয়া গানের কপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দিয়েছেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স। আজ বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রেস উইং জানায়, গতকাল জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে এর প্রশংসা করে একটি গান গেয়েছেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স।

আজ বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতকালে গানের কথা ও ভিডিও উপস্থাপন করেন তিনি।

 

১