নিউ ইয়র্কে হেলথকেয়ারের সিইওকে গুলি করে হত্যা

ঠান্ডা শীতের সকাল। আকাশে সূর্যের দেখা তখনো মেলেনি। ঠিক সেই সময় একজন বন্দুকধারী ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসন গুলি করে হত্যা করে।

গতকাল বুধবার স্থানীয় সময় ৬টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন এলাকায় হিলটন হোটেলের বাইরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ম্যানহাটন একটি পর্যটন এরিয়া। এ শহরের প্রতিটি স্থানে সিসি ক্যামেরা দিয়ে আবৃত। ইতোমধ্যেই এ হত্যাকাণ্ডের একটি ভিডিওচিত্র প্রকাশ পায়। ভিডিওচিত্রে দেখা যায়, হত্যাকারী হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে গুলি করে নির্বিঘ্নে ক্রাইম স্পট ত্যাগ করে চলে যায়।

এদিকে, আরেকটি সিসি ফুটেজে দেখা যায়, হত্যাকাণ্ডের পর ওই সন্দেহভাজন ব্যক্তি সেন্ট্রাল পার্কের মধ্য দিয়ে একটি বৈদ্যুতিক বাইক চালিয়ে চলে যাচ্ছে। এসময় সন্দেহভাজন ব্যক্তিকে একটি ধূসর ব্যাকপ্যাক এবং একটি কালো হুডযুক্ত জ্যাকেট পরা অবস্থায় দেখা গেছে।

ছবি: নিউ ইয়র্ক পোস্ট

এ হত্যাকাণ্ড ঘটনায় নিউ ইয়র্ক পুলিশ বলেছে, ‘থম্পসনের পিঠে ও পায়ে গুলি করা হয়। তবে, হত্যাকারী অনেক সময় ধরেই থম্পসনের জন্য অপেক্ষা করছিলেন। তাকে হত্যার উদ্দেশ্যেই হয়তো তার এই অপেক্ষা।’ আপাতদৃষ্টিতে এমনই ধারনা ম্যানহাটনে নিযুক্ত নিউ ইয়র্ক পুলিশের।

এদিকে তদন্তকারীরা অপরাধের স্থান থেকে গুলির খোসাসহ কিছু প্রমাণদি সংগ্রহ করেছেন।

থম্পসনকে হত্যার মোটিভ জানা যায়নি এবং বন্দুকধারীর পরিচয়ও এখন পর্যন্ত সনাক্ত করা যায়নি।