বিশ্বকাপের পর টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

ভারতে ওয়ানডে বিশ্বকাপের পরপরই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। এ সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টিম টাইগার্স। সেই সিরিজকে সামনে রেখে এবার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

মঙ্গলবার (১৮ জুলাই) সিরিজের সূচি প্রকাশ করে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এছাড়াও এদিন আরও তিনটি সিরিজের সূচি প্রকাশ করে সংস্থাটি। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। যার প্রথমটি ১৭ ডিসেম্বর ডানেডিনে খেলবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ ডিসেম্বর। ভেন্যু যথাক্রমে নেলসন এবং নেপিয়ার।

এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ তিনটি মাঠে গড়াবে যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর। প্রথম ম্যাচটির ভেন্যু নেপিয়ার। পরের দুটি ম্যাচ হবে তাউরাঙ্গাতে।

বাংলাদেশের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ব্ল্যাকক্যাপসরা। তারপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ এবং ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

ওয়ানডে সিরিজ
১ম ওয়ানডে: ১৭ ডিসেম্বর, ভেন্যু: ডানেডিন

২য় ওয়ানডে: ২০ ডিসেম্বর, ভেন্যু: নেলসন

৩য় ওয়ানডে: ২৩ ডিসেম্বর, ভেন্যু: নেপিয়ার

 

টি-টোয়েন্টি সিরিজ
১ম টি-টোয়েন্টি: ২৭ ডিসেম্বর, ভেন্য: নেপিয়ার

২য় টি-টোয়েন্ট: ২৯ ডিসেম্বর, ভেন্যু: তাউরাঙ্গা

৩য় টি-টোয়েন্টি: ৩১ ডিসেম্বর, ভেন্যু: তাউরাঙ্গা