আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ানের অপরাধ করেছেন ট্রট ও ওমরজাই। আর তাই ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি। মূলত ম্যাচের বিরতির সময় আম্পায়ারদের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন আফগানিস্তানের কোচ।
অন্যদিকে ইনিংসের ১৫তম ওভারে তাওহিদ হৃদয়কে আউট করে অশোভন আচরণ করেছিলেন ওমরজাই। যা আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ হয়েছে। আর তাই তাকেও জরিমান করেছে ম্যাচ রেফারি। সেইসঙ্গে ওমরজাই ও ট্রটের নামের পাশে যুক্ত হচ্ছে একটি করে ডিমেরিট পয়েন্ট।