যশোরের শার্শার দৌলতপুর সীমান্ত থেকে ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। জব্দকৃত স্বর্ণের মূল্য ৩ কোটি টাকা বলে জানান বিজিবি কর্মকর্তারা। আজ মঙ্গলবার ভোররাতে দৌলতপুর সীমান্তের ইছামতি নদীর পাড় এলাকা থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়। তবে এ সময় মটরসাইকেলসহ সোনার পুটলা ফেলে দৌড়ে পালিয়ে যায় পাচারকারী।
খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভির রহমান জানান, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হওয়ার খবর পায় বিজিবি। মঙ্গলবার ভোররাতে সীমান্ত এলাকায় অভিযান চালান হয়। এ সময় সন্দেহ ভাজন একজন মোটরসাইকেল আরোহীকে থামতে বলা হয়। কিন্তু বিজিবির উপস্তিতি টের পেয়ে স্বণের পোটলা ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায় ওই ব্যক্তি। এ সময় মোটরসাইকেলসহ ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের ৩০টি স্বর্নের বার জব্দ করা হয়।
চোরাচালান প্রতিরোধসহ পাচার রোধে বিজিবি সজাগ রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।