সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই নারী আরোহীর নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। শনিবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়ার ধুনুট উপজেলার শ্যামগাঁতী গ্রামের জহির রায়হানের কলেজপড়ুয়া মেয়ে ফাতেমা খাতুন জীম (১৮) এবং জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)।
এ প্রসঙ্গে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, এ দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। আরেকজন মারা গেছেন ট্রাকের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। ট্রাকটি হাটিকুমরুল হাইওয়ে পুলিশের কাছে পাঠানো হয়েছে।