বিশ্ব পরিস্থিতি বিশেষ করে মধ্যপ্রাচ্য নিয়ে গভীর উদ্বেগ জানালেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি জানান, যদিও বর্তমানে তিনি ভারতে রয়েছেন, তবুও মধ্যপ্রাচ্যে চলতে থাকা ঘটনাবলি তাকে মানসিকভাবে নাড়া দিচ্ছে।
নোরার কথায়, সাম্প্রতিক দৃশ্যগুলো অত্যন্ত উদ্বেগজনক এবং কষ্টদায়ক। ভবিষ্যতে কী ঘটতে পারে, সেই আশঙ্কা মানুষের মনে ভয় তৈরি করছে। তিনি স্পষ্টভাবে বলেন, আর কোনো নিরীহ মানুষের প্রাণহানি যেন না হয়—এই কামনাই করছেন তিনি। দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে চলতে থাকা সংঘাত, অশান্তি ও ট্র্যাজেডির পর মানুষ মানসিকভাবে ক্লান্ত বলেও উল্লেখ করেন নোরা।