বুধবার (২৫ মার্চ) স্পট গোল্ডের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৫৬৮ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৬৯ দশমিক ৪ ডলারে পৌঁছেছে।
বাজার বিশ্লেষকদের মতে, ডলারের মান কমে যাওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়ে পড়ে। ফলে স্বর্ণের চাহিদা বেড়ে যায় এবং দামে ঊর্ধ্বগতি দেখা দেয়।
একই ধারায় স্পট সিলভারের দামও ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৭৩ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে স্বর্ণের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।