এখন থেকে রাজশাহীর পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিতে হলে মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন এবং চালকের ড্রাইভিং লাইসেন্স লাগবে।
বুধবার (২৫ মার্চ) রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এই নির্দেশনা জারি করেছেন।
এর আগে পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা তেল বিক্রির সময় শৃঙ্খলা বজায় রাখতে চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিষ্ট্রেশন থাকা বাধ্যতামূলক করার দাবি জানান। তাদের এমন দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসকেরে কার্যালয় থেকে চালকদের প্রতি নির্দেশনা জারি করা হয়।