সোমবার (৩০ মার্চ) রাতে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাউলি পিন্টু শেখের (৫৫) কাছ থেকে ৯ ব্যারেলে রাখা ১ হাজার ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
তেল মজুদ রাখার দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে গোপনে এসব ডিজেল মজুদ করে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিলেন ওই দুই ব্যবসায়ী।
অভিযান শেষে জব্দ করা ডিজেল স্থানীয় ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রির জন্য দেওয়া হয়েছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন কলাবাড়ি ও বারইপাড়ায় পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।