ইসরায়েলের জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, আজ মঙ্গলবার সকালে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে অন্তত ১১ জন আহত হয়েছেন।
হামলায় তেল আবিব ছাড়াও বিনেই ব্রাক ও পেতা টিকভা শহরে একাধিক স্থানে আঘাত হানার খবর পাওয়া গেছে।
এর আগে একই ধরনের হামলায় মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আল জাজিরা