চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতার কথা স্বীকার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, এ সব ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারিগরি দল প্রতিনিধি রাজশাহী মেডিকেলে কাজ করছে। আইসিডিডিআর’বির সহায়তা নেওয়া হচ্ছে।
তিনি জানান, টিকার সংকট, স্বাস্থ্য সেবা কর্মীদের কর্মবিরতি ও অভিভাবকদের সচেতনার অভাবে এই সংক্রমণ ব্যাপক আকার ধারণ করেছে। যে সব এলাকায় হামের টিকা গ্রহণের সংখ্যা কম, সেসব এলাকায় আবারও টিকা কার্যক্রম চালানো হবে।
সচিব কামরুজ্জামান চৌধুরী জানান, ইতিমধ্যে ৬০৪ কোটি টাকার টিকা ত্রয়ের কার্যাদেশ অনুমোদন হয়েছে। টিকা হাতে পেলে ইপিআই কর্মসূচি শুরু করা হবে।