ট্রাম্পের ভাষণ থামতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি ঝরাল ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধ নিয়ে হোয়াইট হাউস থেকে গতকাল বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য শেষ হওয়ার পরপরই ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী টেলিগ্রামে জানিয়েছে, তারা ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে এবং এই হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।

ভাষণে ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তার এমন বক্তব্যের পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, দেশটির উত্তরাঞ্চলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।