শাহবাগে ট্রান্সজেন্ডারদের হামলায় সাংবাদিক আহত

রাজধানীর শাহবাগে একদল ট্রান্সজেন্ডারের (রূপান্তরকামী) হামলায় বোরহান উদ্দিন ইয়াসিন নামের এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় জাদুঘরের সামনে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বেশ কয়েকজন ট্রান্সজেন্ডার ও সমকামী ব্যক্তিরা আড্ডা দেন।

যা সাধারণ পথচারীদের জন্য অনেক সময় বিব্রতকর হয়ে দাঁড়ায়। আজ সাংবাদিক বোরহান উদ্দিন সেখানে গিয়ে তাদের কার্যক্রমের ভিডিও ধারণ করতে শুরু করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা সাংবাদিকের ওপর চড়াও হন এবং তাকে এলোপাতাড়ি মারধর করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আহত সাংবাদিক বোরহান উদ্দিনের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনার পর শাহবাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদ পরিবেশন

শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং হামলার বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।