এমনকি একপর্যায়ে লাইভে এসে কান্নাও করতে দেখা যায় তাকে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।
তবে সেই সময় তানজিন তিশা এবং নাটকের নির্মাতা রাফাত মজুমদার রিংকু দাবি করেন, সহশিল্পীকে তিশা আঘাত করেননি, যা কিছু করেছেন তা চরিত্রের সঙ্গে মিশে গিয়ে গল্পকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য।
কারণ ‘পুতুলের বিয়ে’ নাটকে তিশা অভিনয় করেছেন মানসিকভাবে অসুস্থ এক তরুণীর চরিত্রে। সেই চরিত্র বাস্তব করে তুলে ধরতেই সহশিল্পী আঘাত করেছেন, যা ছিল গল্পের একটি দৃশ্য।
যদিও তখন অনেকেই এই ব্যাখ্যা মেনে নিতে পারেননি। তবে বিতর্কের জেরে নাটকটি নিয়ে দর্শকের কৌতূহল বেড়েই যায়। অবশেষে ইউটিউবে প্রকাশের পর নাটকটি দ্রুত ভিউ বাড়াচ্ছে এবং দর্শকের আগ্রহও চোখে পড়ার মতো।
নাটকটির গল্প লিখেছেন আহমেদ তাওকীর। এতে তানজিন তিশার পাশাপাশি অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মীর রাব্বি, সামিয়া অথৈ, মোমেনা চৌধুরী, মাসুদ মহিউদ্দিন ও মজুমদার শিমুল। নাটকটি প্রকাশ পেয়েছে ধুপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।