পাকিস্তানের প্রস্তাবে ইরানের রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম

‌‌‌‌‘‘ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে পাকিস্তানের দেওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি প্রস্তাবে তেহরানের জন্য তেমন কোনো লাভ নেই” বলে দেখছেন বিশ্লেষকরা।

কানাডা-ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাকাডেমিক গবেষক মারজি খলিলিয়ান বলেছেন, ‘‘এমন একটি দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরানের রাজি হওয়ার সম্ভাবনা কম, যেখানে তাদের তেমন কোনো লাভ নেই।’’

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে খলিলিয়ান বলেন, “আমাদের বুঝতে হবে এতে ইরানিদের কী লাভ হবে। যদিও এই দুই সপ্তাহ অপর পক্ষকে ইরানিদের ওপর হামলা চালিয়ে যেতে আরও উৎসাহিত করে।”

পাকিস্তানের প্রস্তাবটি উভয়পক্ষই এখন পর্যালোচনা করছে। এতে রয়েছে- ইরানের হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ট্রাম্পের তার সময়সীমা বৃদ্ধি।

“ইরানিরা কী লাভ করবে? এই প্রস্তাবে ইরানিদের জন্য কী আছে? আমরা দেখব তারা কীভাবে সাড়া দেয়, কিন্তু আমার মতে, ইরানিদের এতে রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম।”- যোগ করেন এই বিশ্লেষক।

সূত্র: আল জাজিরা