কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধবিরতি লঙ্ঘন এবং লেবাননে আগ্রাসন চালিয়ে ও ইরানে হামলা করে ইসরায়েলি শাসনব্যবস্থা যুক্তরাষ্ট্রের জন্য বিপদ বাড়াচ্ছে। উচ্চপর্যায়ের এই কর্মকর্তা মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, ‘এই আগ্রাসী শাসনব্যবস্থাকে তার যথাস্থানে বসানোর সময় এসে গেছে।’
তিনি আরও সতর্ক করে বলেন, যদি যুদ্ধবিরতি ভেঙে পড়ে, তবে এর সম্পূর্ণ দায়ভার জায়নিস্ট শাসনব্যবস্থাকেই বহন করতে হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান ‘এই আগ্রাসনের জবাব দেবে’।
এর আগে বুধবার যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেয়। ইরানের দাবি, তাদের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েই যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে। সেই প্রস্তাবের অন্যতম একটি দফায় লেবাননসহ সব ফ্রন্টে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কাছে সংঘাত অবিলম্বে বন্ধের প্রতিশ্রুতি চাওয়া হয়েছিল।