বুধবার (৮ এপ্রিল) ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘কোনও দেশ ইরানকে সমরাস্ত্র সরবরাহ করলে তাদের ওপর অবিলম্বে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। কোনো ব্যতিক্রম বা ছাড় থাকবে না। প্রেসিডেন্ট ডি জে টি।’
তবে কোন আইনের মাধ্যমে এই সিদ্ধান্ত প্রয়োগ করবেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে বৈশ্বিক শুল্ক আরোপের জন্য ট্রাম্পের ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) ব্যবহারের সিদ্ধান্ত বাতিল করে দেয়। এর পর নিম্ন আদালত এক বছরে আদায়কৃত প্রায় ১৬৬ বিলিয়ন ডলার ফেরতের নির্দেশ দেয়।
১৯৭৭ সালের আইইইপিএ আইনটি দীর্ঘদিন ধরে ইরান, রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জোরদারে ব্যবহৃত হয়ে আসছে। তবে আদালত রায়ে বলেছে, বাণিজ্য শুল্ক আরোপে এই আইন প্রয়োগ করে ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।
সূত্র: আল জাজিরা