ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।  বৈঠকে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। শনিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে সিনহয়া এ তথ্য জানায়।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আশা প্রকাশ করেছেন যে এই আলোচনা টেকসই শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ।
এর আগে ইরানের প্রতিনিধি দলের সাথে পাক প্রধানমন্ত্রীর ভেঠক অনুষ্টিত হয়েছে।

সূত্র: সিনহুয়া