মুখোশধারীদের হামলায় নাটোরে বিএনপি নেতাসহ আহত ৭

মোটরসাইকেল আরোহী মুখোশধারীদের হামলায় আহত হয়েছেন নাটোরের নলডাঙ্গায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সাখাওয়াত হোসেন।
শুত্রবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার পীরগাছা বাজারে হা*ম*লা*র এই ঘটনায় সাখাওয়াতের সাথে থাকা আরো ছয়জন গুরুতর আ*হ*ত হয়েছেন।
স্থানীয়রা জানায়, নলডাঙ্গার বাঙাল কলোসী গ্রামে বিএনপির কর্মসূচি শেষে পীরগাছা বাজারে নেতা-কর্মীদের বিদায় জানাচ্ছিলেন সাখাওয়াত হোসেন। এ সময় মোটরসাইকেল আরোহী মুখোশধারীরা দেশি অ*স্ত্র নিয়ে অতর্কিত হা*ম*লা চালায়। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। আ*হ*ত*দের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।