ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্র-এর চলমান সংঘাতের প্রভাবে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ায় এ বছর উপসাগরীয় দেশগুলোতে ঈদুল ফিতর-এর খোলা ময়দান জামাত আয়োজনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ শুধুমাত্র মসজিদের ভিতরে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। সাধারণত এসব খোলা ময়দানে প্রতিবছর হাজার হাজার মানুষ সমবেত হন।
সরকারি কর্মকর্তারা জানান, চলমান সংঘাত ও সম্ভাব্য হামলার আশঙ্কায় জনসমাগমের নিরাপত্তা পুনর্মূল্যায়ন করে এই সিদ্ধান্তকে ‘সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবে নেওয়া হয়েছে।
সূত্র: ডন