আজ শুক্রবার (২০ মার্চ) এই খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়, উত্তর ও দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে অন্যান্য অস্ত্র দিয়ে আরো কিছু হামলা চালানো হয়েছে। রাতে ইসরায়েল তেহরানে হামলা চালিয়েছে। তাদের দাবি, এবারও ইরানি শাসকদের ‘অবকাঠামো’কে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ইরানের কাছে এখনও ১৫০টিরও বেশি কার্যকর মিসাইল লঞ্চার এবং কয়েকশো ব্যালিস্টিক মিসাইল রয়েছে।
ইসরায়েলের কান নিউজ জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরান প্রায় নয়শোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে—যার মধ্যে ৩৫০টি ইসরায়েলকে লক্ষ্য করে এবং বাকি প্রায় সবগুলোই আরব উপসাগরীয় দেশগুলোর অভিমুখে ছোড়া হয়েছে।
যদিও ইসরায়েলের দাবি তারা ইরানকে নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন থেকে বিরত রাখছে কিন্তু ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের একজন মুখপাত্র বলেছেন, যুদ্ধকালীন সময়েও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন শিল্প উচ্চ মাত্রায় কাজ করে চলেছে এবং উৎপাদন বা মজুত নিয়ে কোনো উদ্বেগ নেই।
সূত্র : বিবিসি বাংলা