তেহরানে হামলা চলমান

ইরানের রাজধানী তেহরানে গত কয়েক ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সেখানে এখন স্থানীয় সময় রোববার সকাল। ভোররাত থেকেই ব্যাপক শব্দ হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে এই হামলা চলছে।

এরইমধ্যে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ঘোষণা করা হয়েছে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক।

শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রাণঘাতী হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের রাজধানী শহরটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোর্মা বর্ষণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

ঘণ্টাখানেক আগে ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যম এক্স-এ একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যায়, মার্কিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে এবং সেগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ওই পোস্টে বলা হয়েছে, নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কমান্ড এখন দ্রুত পদক্ষেপ নিচ্ছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী– আইডিএফ বলেছে, ইসরায়েলি বিমান বাহিনী ইরানজুড়ে ইরানি সন্ত্রাসী শাসনের আওতায় থাকা ৩০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, শাসন সংশ্লিষ্ট বিভিন্ন টার্গেট এবং সামরিক কমান্ড সেন্টার।