আজ (২৫ মার্চ) বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে চতুল ফায়ার সার্ভিসের পেছনে রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিন্টু (৫২) ডা. গোলাম কবিরের আপন ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ডা. গোলাম কবির তার ভাই মিন্টুকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে এসে গোলাম কবিরকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ সময় ক্ষুব্ধ জনতা অভিযুক্তের গাড়িও ভাঙচুর করে।