বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। অভিনয়ে এখনো সরব ৮০ বছর বয়সী এই শিল্পী। সোশ্যাল মিডিয়ায়ও নিয়মিত তিনি। কাজের বাইরে ব্যক্তিগত ও সমকালীন বিষয় নিয়ে নিজের ভাবনা প্রকাশ করতে সব সময়ই এ মাধ্যম ব্যবহার করে থাকেন। ২০১০ সালের ১২ জুন একটি টুইট করেন অমিতাভ। সেখানে লেখেন, “ইংরেজি ভাষায় ‘ব্রা’ কেন একবচন, প্যান্টিস কেন বহুবচন।” ১৩ বছর পর পুরনো সেই টুইট এখন নেটদুনিয়ায় ভাইরাল। আর সেটা নিয়েই নিন্দার ঝড় বইছে। মূলত নেটিজেনদের একজন পুরনো টুইটটি রি-শেয়ার করেন। তার পরই শুরু হয় আলোচনা।
অনিরুদ্ধ নামে একজন লিখেছেন, ‘আপনার কাছ থেকে এমনটা প্রত্যাশা করিনি।’ আরেকজন লিখেছেন, ‘ও শিট! এটা কি সত্যি?’ অন্য আরেক টুইট ব্যবহারী লিখেছেন, ‘আপনার কাছ থেকে এমন ব্যবহার আশা করিনি।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। অমিতাভ বচ্চন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উঁচাই’। গত বছরের ১১ নভেম্বর মুক্তি পায় এটি। বর্তমানে তার হাতে ছয়টি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে অন্যতম ‘প্রজেক্ট কে’, ‘বাটারফ্লাই’ ও ‘খাকি টু’।