পাইপলাইনের জরুরি কাজের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় আজ শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল শুক্রবার তিতাস গ্যাস কোম্পানি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য গতকাল শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট দুই ঘণ্টা বাটা সিগন্যাল থেকে গাউছিয়া পর্যন্ত ও কাঁটাবন থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার উভয়পাশে এবং গাউছিয়া হতে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার পূর্ব পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।