কোরবানির ঈদে দীঘির ‘বিদায়’

গত বছর রোজার ঈদের ছবি ‘জংলী’তে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। গত বছরের কোরবানির ঈদ ও এ বছরের রোজার ঈদে ছিলেন অনুপস্থিত। আসছে কোরবানির ঈদের ছবিতে ফের দেখা যাবে দীঘিকে। মেহেদী হাসান হৃদয়ের ‘বিদায়’ মুক্তি পাবে সামনের ঈদে, গতকাল নিশ্চিত করেছেন পরিচালক।

গত বছর অক্টোবরে সুনামগঞ্জে হয় ছবিটির শুটিং।

দীঘি বলেন, ‘এই ছবির গল্পটি সত্যিই অন্য রকম। এখানে আবেগ আর বাস্তবতার দারুণ মিশেল আছে। দর্শক নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন।

 ‘বিদায়’-এ দীঘির সহশিল্পীর তালিকাও বেশ—বাপ্পারাজ, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু প্রমুখ।