ইরান ‘বড়ভাবে হারছে’, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইরানকে নিয়ে তীব্র মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, চলমান উত্তেজনায় ইরান মোটেও এগিয়ে নেই, বরং ‘বড়ভাবে হারছে’।

ট্রাম্প তার পোস্টে বলেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে গেছে। এছাড়া তিনি ইরানের দীর্ঘদিনের নেতৃত্ব নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের দীর্ঘদিনের ‘নেতারা’ এখন আর আমাদের মধ্যে নেই।’

এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ শীর্ষ আলোচকরা পাকিস্তানে অবস্থান করছেন এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছেন।

পোস্টের তিনি লেখেন, সকল প্রশংসা আল্লাহর জন্য।

সূত্র: আল-জাজিরা