শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের জন্য গতকাল শুক্রবার প্রায় পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে অফিসের কর্মকর্তারা ফরম বিতরণ করছেন। আগামীকাল রোববার পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেওয়া চলবে। গতকালও অনেকে ফরম জমা দিয়েছেন।
রিজভী বলেন, গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বিএনপি যেভাবে সংসদ সদস্যদের বাছাই করে, এবারও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। যারা প্রার্থী হতে ইচ্ছুক, তাদের মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে। তারা ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দেবেন।
তিনি আরও বলেন, জনগণ দেখতে চায়—ক্ষমতাসীন দল, সরকারি দল ও বিরোধী দলসহ সবাই একটি সুষ্ঠু গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করছে এবং জবাবদিহিতার পরিবেশ তৈরি করছে।
রিজভী বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফেসবুকে স্বাধীন মতামত প্রকাশ করায় অনেককে গ্রেফতার করা হয়েছে। তারা নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন। তাই আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা, সংসদে কথা বলার দক্ষতা থাকা এবং সমাজে সুনাম থাকা ব্যক্তিদেরই দল বাছাই করবে বলে তিনি আশা প্রকাশ করেন।