ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৭

রোববার (৩০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

 ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারের পাশাপাশি ৫৬৬ পিস ইয়াবা, ১৬০ পুরিয়া হেরোইন ও ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা করা হয়েছে।