প্রধানমন্ত্রী প্রত্যাশিত দেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি ১৯৭১ এবং ২০২৪ সালে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
একরাশ প্রাপ্তি-অপ্রাপ্তির অনুভূতির মধ্য দিয়ে ১৯ বছর পর দেশে ঈদ উদযাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এটি তার প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ঈদ।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক নেতা ও শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টায় আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এ সময় দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে ব্যতিক্রমধর্মী ঈদ উদযাপন করছে জাতি। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
পরে প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং দেশের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।