বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ‘জাতীয় চা দিবস’ এর তারিখ সংশোধনের একটি প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রিসভা বিস্তারিত আলোচনার পর প্রস্তাবটি অনুমোদন করে।
তারিখ পরিবর্তনের প্রেক্ষাপট
উল্লেখ্য, ২০২০ সাল থেকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রতি বছর ২১ মে তারিখকে ‘আন্তর্জাতিক চা দিবস’ হিসেবে পালন করে আসছে। বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশ যেমন—ভারত, শ্রীলঙ্কা, চীন, কেনিয়া ও ভিয়েতনাম এই একই দিনে দিবসটি পালন করে থাকে।