পুঠিয়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে নারীর আত্মহত্যা

 

রাজশাহীর পুঠিয়ায় পারিবারিক কলহের জেরে জেসমিন বেগম (৪০) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৩ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জেসমিন বেগম ওই গ্রামের জহির উদ্দিনের স্ত্রী এবং নজিরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা সমস্যায় ভুগছিলেন জেসমিন বেগম। ঘটনার দিন দুপুরে তার বড় ছেলে জবেহ আলীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এ নিয়ে অভিমান করে বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে নিজ শয়নকক্ষে গ্যাসের ট্যাবলেট সেবন করেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন৷

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে অভিমান করে ওই নারী আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে