মোহনপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজশাহীর মোহনপুর উপজেলার বেড়াবাড়ী দিঘির মোড়ে পূর্ব শত্রুতার জেরে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে সাব্বির (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি আলমগীরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের বিরোধের জের ধরে হামলাকারীরা সাব্বিরের ওপর অতর্কিত আক্রমণ চালিয়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬.০০ টার দিকে  তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।