রাজশাহীতে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারাংপুর এলাকায় জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ ২০২৬) দুপুরে এ ঘটনা ঘটে।

আহত আরিফুর রহমান আরুজ (১৮), যিনি জামায়াত সমর্থক বলে জানা গেছে। তিনি আশরাফুল ইসলামের ছেলে এবং সারাংপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াক্তিয়া মসজিদের চাল তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে আরুজ গুরুতর আহত হন। প্রথমে তাকে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টা ২৫ মিনিটে তাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করার নির্দেশ দেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।