রাকসু নির্বাচন: ভিপি মোস্তাকুর রহমান ও জিএস সালাউদ্দিন আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে মোস্তাকুর রহমান জাহিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মেয়েদের ৬টি হলসহ মোট ১৭টি হলের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা শেষে বলেন, রাকসু নির্বাচন দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তারা গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা দেখছেন। শিক্ষার্থীদের সহযোগিতা ও দায়িত্বশীল আচরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বস্তি প্রকাশ করেছে।