শনিবার রাত ১২টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন।
এতে সভাপতি পদে জয়লাভ করেছেন হাসেন আলী।
তিনি ‘খ’ প্যানেল (বিএনপিপন্থী) থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। হাসেন আলী হরিণ প্রতীক নিয়ে ১ হাজার ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ‘ক’ প্যানেলের (জামায়াতপন্থী) খন্দকার মিজানুর রহমান। তিনি ক্রিকেট ব্যাট প্রতীকে ১ হাজার ২৬ ভোট পেয়েছেন।
‘ক’ প্যানেল থেকে নির্বাচিত পরিচালকেরা হলেন, রেজাউল করিম, শাহ মো. মাইনুল হোসেন শান্ত চৌধুরী, হাসিবুল আলম, ইমাম মেহেদী, আহসান হাবীব, শাকিলুর রহমান, মো. কামরুজ্জামান, রুহুল আমীন, ফরহাদ হোসেন এবং মোবাশ্বের আলী, ‘খ’ প্যানেল থেকে নির্বাচিতরা হলেন, তৌহিদ হাসান, মাইনুল হক, মো. শামসুজ্জামান, তাসনিম হোসেন, গোলাম সাকলাইন, এ জে এম জান্নাতুল ইসলাম, আমিনুল ইসলাম ও মাহমুদ হাসান।