মঙ্গলবার (০৭ এপ্রিল) রাত ৯টা ২৮মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট রয়েছে। এ ছাড়া এয়ার আরাবিয়ার দুটি আগমন ও দুটি বহির্গমন এবং সালাম এয়ারের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে।
তবে একই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ও আগত পাঁচটি আগমন এবং তিনটি বহির্গমন ফ্লাইট চালু ছিল।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ পরিস্থিতিতে মঙ্গলবার পর্যন্ত মোট ২৭৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।