ঈদের দিনে কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

ঈদের দিন সামাজিক ও রাজনৈতিক মিলনমেলা এবং রাষ্ট্রীয় আচার হিসেবে কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার (২১ মার্চ) ‎বেলা ১১টায় মিন্টোরোডের বিরোধীদলীয় নেতার বাসভবনে সাক্ষাতে আসেন বিভিন্ন দেশের কূটনীতিকরা।

বিরোধীদলীয় নেতা শুরুতেই বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। আন্তরিকভাবে সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

ঈদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার করেন তারা।

এসময় ঈদ আনন্দ ভাগাভাগি করতে কূটনীতিক সাথে খুনসুটিতে মেতে উঠেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান। পরে বাসভবন প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন তিনি।