কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চালবোঝাই ট্রাক খাদে উল্টে পড়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬ জন।
সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি দিনাজপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিল।
তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি।